সাতক্ষীরা 7:14 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:40:29 pm, Tuesday, 12 November 2024 184 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল প্রদান করা হয়েছে। প্রতারক সাইফুল ইসলাম (৩০) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকার সফর উদ্দিন মোড়লের ছেলে।

জানাগেছে, দীর্ঘদিন যাবৎ প্রতারক সাইফুল ইসলাম সমাজসেবার ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলো।

গত কয়েক মাস আগে ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর এলাকার আঞ্জুয়ারা খাতুন নামে এক নারীর কাছ থেকে সমাজসেবা অফিস থেকে কার্ড করে দেওয়ার নামে মোটা অংকের টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারক সাইফুল ইসলাম। বিষয়টি জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান মঙ্গলবার সকালে প্রতারক সাইফুলকে হাতেনাতে আটক করে।

এরপর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান জানান, উপজেলা সমাজসেবা অ‌ফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগ‌রিক কার্ড পেতে কোন টাকা লাগে না। কেউ টাকা চাইলে প্রমাণসহ হাতেনাতে ধরে নিয়ে আসুন অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে মামলা

আপডেট সময় : 10:40:29 pm, Tuesday, 12 November 2024