সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের দহাকুলায় ইয়াবাসহ চারজন আটক, এলাকাবাসীর হাতে ধরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 04:23:13 pm, Saturday, 18 July 2026 143 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামে ইয়াবাসহ চারজনকে আটক করেছে এলাকাবাসী।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে দহাকুলা গ্রামে স্থানীয় জনতা সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে চারজনকে আটক করে। পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া গেছে বলে এলাকাবাসীর দাবি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চারজনকে নিজেদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক নির্মূলে তারা দীর্ঘদিন ধরে সোচ্চার। মাদক কারবারিদের বিরুদ্ধে এমন প্রতিরোধ অব্যাহত রাখার পাশাপাশি প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেন তারা।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























