সাতক্ষীরা 7:23 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো — শিবপুরে জনসভায় আব্দুর রউফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:48:35 pm, Friday, 30 January 2026 215 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ওমর ফারুক বিপ্লব :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন,
“সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে ইনশাআল্লাহ এই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। নারী ও যুব সমাজের ভবিষ্যৎ নিরাপদ করতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন,
“একটি মহল ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি করছে। জনগণকে বিভ্রান্ত করে ভোটে জয়ের চেষ্টা চলছে। এসব অপপ্রচার থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”
এমপি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সকলকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন,
“একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত সাতক্ষীরা-২ আসন গড়ে তুলতে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পী, শিবপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজী আবু সুলতান তুষারসহ আরও অনেকে।
বক্তারা বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। ধানের শীষকে বিজয়ী করেই জনগণের পক্ষে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে।”
জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিকাল তিনটার আগেই জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ধানের শীষ প্রতীক, ব্যানার-ফেস্টুন ও দলের শীর্ষ নেতৃবৃন্দের ছবি নিয়ে আগত নেতাকর্মীরা গগণবিদারী স্লোগানে প্রার্থীকে বরণ করে নেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো — শিবপুরে জনসভায় আব্দুর রউফ

আপডেট সময় : 11:48:35 pm, Friday, 30 January 2026