সাতক্ষীরা 3:33 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

শ্যামনগরে জনসমুদ্রে রূপ নেয় জামায়াতের জনসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:47:40 pm, Saturday, 7 February 2026 210 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে একটি নতুন, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, নতুন বাংলাদেশে হিংসা, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি থাকবে না; জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই এই পরিবর্তন আসবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভার শুরুতে শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়।
সাদিক কায়েম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশে জুলুম-নির্যাতন ও রাজনৈতিক নিপীড়ন চলেছে এবং নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, জনগণ এখন নিরাপত্তা, ন্যায়বিচার ও মানবিক সমাজব্যবস্থা প্রত্যাশা করছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দুর্নীতি ও মাফিয়া শাসনের অবসান ঘটিয়ে আইনের শাসন ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দলটির নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
প্রধান বক্তা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, উন্নত পানি নিষ্কাশন ও আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি রেললাইন স্থাপন, সুন্দরবনকে পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং সড়ক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরে জনসমুদ্রে রূপ নেয় জামায়াতের জনসভা

আপডেট সময় : 03:47:40 pm, Saturday, 7 February 2026