সাতক্ষীরা 8:34 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক—চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:56:29 pm, Monday, 4 May 2026 109 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত কৃত্রিম প্রজনন (এআই) কর্মী ও পশু চিকিৎসক অনিমেষ পরমান্য (৫০) কে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে আলোচিত এ অপহরণ মামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত মোঃ আশরাফ ঢালী এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের জব্বার গাজী, একই এলাকার শাহিনুর রহমান এবং গাবুরা ইউনিয়নের মাহমুদুল হাসান ডন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বেও বনদস্যুতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জব্বার গাজী, মাহমুদুল হাসান ডন ও শাহিনুর রহমানসহ একটি সংঘবদ্ধ চক্র সুন্দরবনের মাথাভাঙা নদীর ধলের খাল এলাকা থেকে অনিমেষকে অপহরণ করে। পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি দল রোববার রাতে সাড়াশি অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে অপহরণকারীরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহিনুর রহমানের মাধ্যমে অনিমেষকে মুন্সিগঞ্জের সুন্দরবন বাজারে ছেড়ে দেয়। এ সময় শাহিনুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আনছার ঢালীর ছেলে মোঃ আশরাফ ঢালীর নাম উঠে এসেছে। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, আশরাফ ঢালী অপহরণের সঙ্গে সরাসরি জড়িত। একই সঙ্গে তাকে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের ঘনিষ্ঠ ব্যক্তি বা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে পরিচিত বলে এলাকাবাসীর একটি অংশ অভিযোগ করছে।
ঘটনার পর আশরাফ ঢালীকে চেয়ারম্যানের সঙ্গে দেখা গেছে বলে কিছু স্থানীয় ব্যক্তি দাবি করেছেন। এমনকি সোমবার সকালেও তাকে ইউনিয়ন পরিষদ এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলেও কয়েকটি সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
উদ্ধার হওয়া অনিমেষ পরমান্য জানান, তার পরিচিত আশরাফ হোসেন গরুর চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে সুন্দরবন ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বনের ভেতরে নিয়ে গিয়ে অপহরণ করা হয়। সেখানে দুই দিন ধরে একটি নৌকায় তাকে আটকে রাখা হয় এবং মুক্তিপণ আদায়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি আরও জানান, টাকা দিতে দেরি হওয়ায় তাকে মারধরও করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে পলাতক মূলহোতা আশরাফ ঢালীসহ সকল জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক—চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

আপডেট সময় : 11:56:29 pm, Monday, 4 May 2026