সংবাদ শিরোনাম ::
প্রবীন আইনজীবী এস এম হায়দার আর নেই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:16:09 pm, Thursday, 18 January 2024 238 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ, জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী এস,এম হায়দার আর নেই। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে —রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
এস,এম হায়দারের মৃত্যুর খবর জানার পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ফৌজদারি মামলা পরিচালনা করতেন।
এড. এস এম হায়দারের মৃত্যুতে জেলার বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
এস এম হায়দার অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে ছিলেন। বেশ কিছুদিন ধরে প্রবীন এই আইনজীবী অসুস্থ্য ছিলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























