পুশকৃত চিংড়ি ধ্বংস, নারীকে ২০ হাজার টাকা জরিমানা।
- আপডেট সময় : 09:02:43 pm, Wednesday, 28 May 2025 254 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির ,কালিগঞ্জ, সাতক্ষীরা:ময়দা পুশ করা ৫০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস এবং এক নারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার কালিগঞ্জে বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মৎস্য ব্যবসায়ী সাদেক গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুশকৃত অবস্থায় বিভিন্ন প্রজাতির কয়েক ক্যারেট চিংড়ি এবং ময়দা পুশের সরঞ্জাম—সিরিঞ্জ ও তরল মিশ্রণ উদ্ধার করা হয়। অভিযানের সময় সাদেক গাজী পালিয়ে গেলেও তার স্ত্রী নাজমা পারভীনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫০ কেজি ভেজাল চিংড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ডিবি পুলিশের সহকারী পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন( ডিবি), সাতক্ষীরা, কালিগন্জ উপজেলা মৎস্য অফিসের মোঃ মনিরুজ্জামান, ভূমি অফিসে মোঃ সরোয়ার হোসেন এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন





























