নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি ডাঃ আকছেদুর, সম্পাদক অজিবর
- আপডেট সময় : 10:35:30 pm, Tuesday, 17 February 2026 134 300 বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠকেন্দ্রিক নলতা শরীফ ক্রিকেট একাডেমি-র দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয়ের এডিশনাল বিল্ডিংয়ের হলরুমে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, একাডেমির প্রধান কোচ মোঃ রবিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবারসহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সভাপতির বক্তব্যে রমজান হোসেন বলেন, নলতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন খেলাধুলা চর্চা হয়ে আসছে। ভবিষ্যতে এখান থেকে মানসম্মত খেলোয়াড় তৈরি হবে এবং একদিন জাতীয় দলে আমাদের সন্তানদের দেখতে চাই। একাডেমির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
অন্যান্য বক্তারাও একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরে প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ আকছেদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ অজিবর রহমান এবং কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম (তপু)।
কমিটির অন্যান্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: আলঃ মোঃ রমজান হোসেন
সহ-সভাপতি: মোঃ মাসুম ইবনে মনির
যুগ্ম সাধারণ সম্পাদক: আবুল কালাম বিন আকবার
প্রধান কোচ: মোঃ রবিউল ইসলাম
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মোঃ গোলাম মোস্তফা, আলঃ মোঃ শফিকুল ইসলাম, আলঃ মোঃ ইকবাল হোসেন, মোঃ আকরাম হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল হোসেন ও মোঃ মাহমুদুল হক দোলন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকরা।
























