সাতক্ষীরা 7:49 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ধূলিহরে মটর চুরি চক্রের এক সদস্য আটক, ছয়টি মোটর উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:00:44 pm, Thursday, 15 January 2026 109 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:সাতক্ষীরার সদর উপজেলার ধূলিহরে মটর চুরি চক্রের এক সদস্যকে আটক করার পর তার স্বীকারোক্তিতে ছয়টি মটর উদ্ধার করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ধূলিহরসহ আশপাশের এলাকায় সেচ মটর চুরি করে একটি সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে আসছিল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ধূলিহর সানাপাড়ার মুন্না বিশ্বাস (৩৫), পিতা—শাজাহান বিশ্বাস এবং ব্রহ্মরাজপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলামের পৃথক দুটি সেচ মটর চুরি হয়। চুরি যাওয়া মটর উদ্ধারের জন্য সন্দেহভাজন শরিফুল মোল্লা (৩০), পিতা—ফজলু মোল্লা এবং একই এলাকার সাঈদ বিশ্বাস (২৭), পিতা—আয়ুব আলী বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চক্রের আরেক সদস্য মৃত কুদ্দুস দাইয়ের ছেলে সুমন দাই (৩২)-এর নাম স্বীকার করে।
তাদের স্বীকারোক্তিতে আরও জানা যায়, তারা এলাকায় বিভিন্ন স্থান থেকে প্রায় ৩৫টি মটর চুরি করে মহিউদ্দিন সানার ছেলে জাকির সানার মাধ্যমে বিক্রি করেছে।
সুমনকে ধরতে যাওয়ার সময় চক্রের মূল হোতা শরিফুল মোল্লা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আটক সাঈদকে সঙ্গে নিয়ে ধূলিহর জাহানাবাজ এলাকার মৃত অধীর বিশ্বাসের ছেলে সত্যজিৎ বিশ্বাসের টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে ছয়টি মটর উদ্ধার করে। উদ্ধারকৃত মটরের মধ্যে একটি ব্রহ্মরাজপুর বাজারের বিশিষ্ট ধান ব্যবসায়ী আব্দুল খালেকের বলে শনাক্ত করা হয়েছে।
পরবর্তীতে সাঈদকে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর কাছে হাজির করা হলে আরও পাঁচটি মটর উদ্ধার করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ছয়টি মটরের মধ্যে পাঁচটি থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি যথাযথ প্রমাণের ভিত্তিতে মালিককে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় শুধুমাত্র সাঈদ বিশ্বাসকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে ধূলিহর ইউনিয়নে মটর চুরির ঘটনায় পৃথকভাবে ১৪ জন অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন—বেরবাড়ি গ্রামের মো. মনিরুল ইসলাম ও মো. শামীম শেখ, জাহানাবাজ গ্রামের খোকন বিশ্বাস, হরষিত মাস্টার, আরশাদ আলী ও রফিকুল ইসলাম, জিয়ালা গ্রামের মোকলেছুর রহমান, সরদারপাড়ার রুহুল আমিন বাবলু এবং পুরাতন সাতক্ষীরা এলাকার মোহাম্মদ মনিরুল ইসলাম মনিসহ আরও অনেকে।
চুরি যাওয়া সকল মটর দ্রুত উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধূলিহরে মটর চুরি চক্রের এক সদস্য আটক, ছয়টি মোটর উদ্ধার

আপডেট সময় : 11:00:44 pm, Thursday, 15 January 2026