ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : 08:49:38 pm, Thursday, 16 April 2026 109 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক, সাতক্ষীরা:সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর, আবেগঘন ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল-মোঃ শাহাদাৎ হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু অহিদ মোঃ শামীম সানা, আঃ রহিম, সাংবাদিক জি এম আমিনুল হক, আবু সাইদ ও মনিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, শিক্ষক মোঃ হাবিবুর রহমান, রুহুল আমিন বাবলু, রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, কাজী শামসুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পুরো অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


























