সাতক্ষীরা 8:16 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই উৎসব পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:36:22 pm, Thursday, 1 January 2026 148 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং নতুন বছরের বই উৎসবের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে অভিভাবক সদস্য ছিলেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, সাংবাদিক শামীম রেজা, ইমরান হোসেন,  মো: আব্দুর রহিম, মো: মনিরুল ইসলাম,  ইউপি সদস্য মো: মিনহাজ মোরশেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, মো: হাবিবুর রহমান,রুহুল আমিন বাবলু,রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, কাজী শামসুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি তারা আগামী বছরে আরও মনোযোগী হয়ে পড়ালেখা করলে অবশ্যই সফল হবে। আর যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে, তারা যেন এই সাফল্য ধরে রাখতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

নতুন বছরের নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই উৎসব পালন

আপডেট সময় : 09:36:22 pm, Thursday, 1 January 2026