সাতক্ষীরা 8:06 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ধুলিহরে মিফতাহুল উলুম মাদরাসার ভিত্তিপ্রস্তার স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:06:26 am, Tuesday, 10 March 2026 185 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোস্তাকীম হোসাইন, ধুলিহর প্রতিনিধিঃধুলিহরে মিফতাহুল উলুম মাদরাসার ভিত্তিপ্রস্তার স্থাপন।সাতক্ষীরা সদর ৮ নং ধুলিহর ইউনিয়ন ২নং ওয়ার্ডের গোবিন্দপুরে মিফতাহুল উলুম বালক-বালিকা মাদরাসার ভিত্তি স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকালে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন এবং চেয়ারম্যান পদ প্রত্যাশী মোঃ তাকদির আহসান রুবেল।
তিনি বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক সমাজ গঠনে মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকার শিশু-কিশোরদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এই মাদরাসা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুলিহর ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, ইউনুস আলী, শাহিন আলম, সোহরাব হোসেন, মহাসিন আলম, জাকির হোসেন ও বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মাদরাসার সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিফতাহুল উলুম বালক-বালিকা মাদরাসার মুহতামিম মুফতি মোঃ আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহরে মিফতাহুল উলুম মাদরাসার ভিত্তিপ্রস্তার স্থাপন

আপডেট সময় : 12:06:26 am, Tuesday, 10 March 2026