সাতক্ষীরা 9:18 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

ধুলিহরের চাদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:39:32 pm, Wednesday, 21 June 2023 351 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি,এম আমিনুল হক :এলাকার উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে গতকাল বুধবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর দোনপাড় বিলে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগীতায় আশাশুনি, বুধহাটা, চাঁদপুর, ধুলিহরসহ বিভিন্ন এলাকার ২৫টি ঘোড়া অংশ গ্রহণ করে।
ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাড়িয়ে খেলা উপভোগ করে। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল অংশগ্রহণকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কার বিতরণ করেন ধুলিহর ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম মোড়ল ও ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ লাভলু সহ আয়োজক কমিটি।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শকরা জানান, বুধবার বিকেলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে। এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতি বছর আয়োজন করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহরের চাদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : 10:39:32 pm, Wednesday, 21 June 2023