দেবহাটায় র্যাবের অভিযানে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক ১
- আপডেট সময় : 12:22:06 am, Friday, 3 July 2026 152 300 বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি:সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্স উদ্ধার এবং এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে উপজেলার সখিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. কবির হোসেন (৩৮)। তিনি দেবহাটা উপজেলার সখিপুর এলাকার নওসের আলী সরদারের ছেলে।
র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, ভারত থেকে চোরাপথে আনা মাদকের একটি বড় চালানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ কবির হোসেনকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক ও আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।



























