সাতক্ষীরা 8:51 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক হাফেজের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:59:19 pm, Friday, 10 February 2023 259 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা খুলনা সড়কের বিনেরপোতা এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক হাফেজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

মারা যাওয়ার হাফেজ জুবায়ের হোসেন সাতক্ষীরা শহরের ইটগাছা বাঙ্গালের মোড়ের শেখ কবিরুজ্জামান মুন্নার ছোট পুত্র। শুক্রবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরার ইটাগাছা বাঙ্গালের মোড় শেখ কবিরুজ্জামান মুন্নার ছোট ছেলে হাফেজ শেখ জুবায়ের সহ আরো দুইজন একটি মোটর সাইকেলে সাতক্ষীরা থেকে ঋশিল্পী হয়ে বাইপাস অভিমুখে রওনা হয়। পথিমধ্যে বিনেরপোতা ঋশিল্পী এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত তালা উপজেলার পাটকেলঘাটার তরিকুল ইসলাম ও আহমেদ জারিফ রাহাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তরিকুল ইসলামের অবস্থার আরো অবনতি ঘটায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম জানান, নিহতের পরিবারের লিখত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হাফেজ শেখ জুবায়ের হোসেনের মরদেহ তার পিতা শেখ কবিরুজ্জামান মুন্নার কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক হাফেজের মৃত্যু

আপডেট সময় : 10:59:19 pm, Friday, 10 February 2023