সাতক্ষীরা 6:59 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে ইঞ্জিন ভ্যান চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:32:31 pm, Wednesday, 18 October 2023 251 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা দেবহাটায় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় শিমুল গাজী (২৬) নামের এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ১৮ অক্টোবর, ২৩ ইং সকাল ১১টার দিকে যশোর-ট ১১৩৫৪০ নম্বরের একটি চলন্ত ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিল।

ট্রাকটি দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে আসলে উক্ত বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ রাসেল দিবসের একটি র‌্যালি যাওয়ার কারনে ট্রাকটি ধীরে চললে পিছন দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন ভ্যান চালক শিমুল ঘটনাস্থলে নিহত হয়।

পরে উক্ত ট্রাকের ড্রাইভার ও স্থানীয়রা শিমুলকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত দেবহাটা থানার এসআই সেলিম রেজা সেলিম গাজী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে ইঞ্জিন ভ্যান চালক নিহত

আপডেট সময় : 04:32:31 pm, Wednesday, 18 October 2023