সাতক্ষীরা 7:11 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:29:07 pm, Thursday, 7 November 2024 197 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি সহ: অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি আব্দুল ওহাব সিদ্দিকী তার বক্তব্য বলেন আজ যেমন জুলাই-আগষ্ট ২০২৪ ছাত্র জনতার সফল বিপ্লবের মাধ্যমে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। শোষন ও স্বৈরশাসক থেকে জাতি মুক্তি পেয়েছে। সেদিন সিপাহি জনতার সফল বিপ্লবের মাধ্যমে জাতী তাদের অধিকার ফিরে পায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে শপথ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানটিতে আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবি বিভাগের সহ: সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, সহ: সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মো: সালাহউদ্দিন এবং বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপশাসন-দুঃশাসনমুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, তারুণ্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত শাহাদাতবরণকারী সব শহীদদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আপডেট সময় : 10:29:07 pm, Thursday, 7 November 2024