সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 08:24:07 pm, Sunday, 1 November 2026 69 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামে এক গৃহবধূকে হেনস্তার চেষ্টা, স্কুলগামী শিশুদের হয়রানি এবং বাড়ি থেকে বিভিন্ন মালামাল চুরির অভিযোগে লাবলু (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আটক লাবলু উত্তর পারুলিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী পরিবারের নিকটতম প্রতিবেশী। তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন বাড়ি থেকে আম, কাঁঠাল, সুপারি, নারিকেল, ধান ও মুরগিসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ রয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন























