সাতক্ষীরায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন তারিকুল ইসলাম
- আপডেট সময় : 07:34:23 pm, Sunday, 17 August 2025 613 300 বার পড়া হয়েছে

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানার উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. তারিকুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা ও পুরস্কার প্রদান করেন। গত জুলাই মাসে আশাশুনি থানায় অধিক সংখ্যক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং নিয়মিত মামলার তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
এর আগে বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে একাধিকবার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন এএসআই তারিকুল ইসলাম। গত ২৮ এপ্রিল ২০২৫ সালে আশাশুনি থানায় যোগদানের পর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিনের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন দায়িত্বশীল কার্যক্রমে তিনি সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।


























