সাতক্ষীরায় মাটি বহনকারী ডাম্পারের ধাক্কায় প্রভাষকের মৃত্যু
- আপডেট সময় : 01:47:49 am, Sunday, 28 January 2024 235 300 বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়ায় মাটিবহনকারী ডাম্পারের(ট্রাক) ধাক্কায় কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি)
বিকালে কলারোয়ার নজরুলের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কলেজ প্রভাষক মফিজুল ইসলাম (৫৫) নাথপুর গ্রামের ইছাহাক আলী সরদারের পুত্র এবং শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক।
স্থানীয়রা জানান, বিকালে তিনি কলারোয়া থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি নাথপুর যাওয়ার পথিমধ্যে নজরুলের ইট ভাটার সামনে পৌছানে একটি দ্রুতগামী মাটিবহনকারী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























