সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর নির্দেশে আসাদুজ্জামান বাবু’র উদ্যোগে ইফতার বিতরণ
- আপডেট সময় : 09:34:34 pm, Tuesday, 12 March 2024 252 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজানের প্রথম দিনে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতারী বিতরণ করছেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
মঙ্গলবার (১২ মার্চ) বিকালে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড এর মিল বাজার ও টাউন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেন আসাদুজ্জামান বাবু।
রোজাদার ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে জননেতা আলহাজ্ব আসাদুজ্জামান বাবু বলেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করার নির্দেশ দিয়েছেন এবং গরীব অসহায়দের পাশে থাকতে বলেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে দলের সহযোগিতায় প্রতিদিন শত শত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হবে।
ইফতার বিতরণ কালে পৌরসভা ও পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























