সাতক্ষীরা 2:18 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে সাড়ে ৫২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:19:16 pm, Thursday, 19 February 2026 242 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান রোধে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৫২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী, ভোমরা, বৈকারী, সুলতানপুর, গাজীপুর, কুশখালি, হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি’র সীমান্ত এলাকা এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন স্থানে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এসব অভিযান চালানো হয়। অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ১ লাখ ৫৬ হাজার ৫৪০ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব মালামাল পাচারের চেষ্টা করা হচ্ছিল। ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস-এ জমা দেওয়া হয়েছে।
বিজিবির এ ধরনের জনস্বার্থমূলক ও দেশপ্রেমিক অভিযানে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে সাড়ে ৫২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : 02:19:16 pm, Thursday, 19 February 2026