সাতক্ষীরা 2:22 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপারের পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:13:15 pm, Tuesday, 7 April 2026 107 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা সদর থানায় আনুষ্ঠানিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার থানায় পৌঁছালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহমুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পুরো থানাজুড়ে শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানার শেরেস্তায় সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং সেগুলোর সঠিক সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও আন্তরিক, সতর্ক ও পেশাদার হওয়ার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের সেবা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। এজন্য প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরীসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপারের পরিদর্শন

আপডেট সময় : 10:13:15 pm, Tuesday, 7 April 2026