সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
- আপডেট সময় : 09:27:12 pm, Tuesday, 27 February 2024 262 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত। মঙ্গলবার বেলা ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
সভায় উপজেলা পরিষদ শক্তিশালী করণ জন্ম মৃত্যু সহ ট্যাক্স আদায় করা এবং ইউনিয়ন বাসির নিরবিচ্ছন্ন সেবা প্রদান। আইন শৃংখলা সমন্বিত বজায় রাখা, সকল ক্ষেত্র সচ্ছ ও জবাবদিহি মূলক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল, সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, বল্লি ইউপি চেয়ারম্যান এড মহিতুল ইসলাম, বৈকারী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঘোনা ইউপি চেয়ারম্যান আঃ কাদের, কুশখালি ইউপি চেয়ারম্যান মাও আব্দুল গফ্ফার, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন, ইউপি চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমানসহ ১৪ টি ইউনিয়নের ইউপি সচিব সহ সরকারি ব্যাক্তি বৃন্দ।


























