সাতক্ষীরা 9:05 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:22:41 am, Friday, 23 February 2024 306 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : “নতুন ধানে, নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রানে” এই ¯স্লোগানে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভ‚মি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এসময় তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নত মানের এখানে কোন রাজনীতির হস্তক্ষেপ নেই । আশেপাশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হয়েছে আপনারা হয়তোবা জানেন না আমি জানি। বিগত ১০ বছরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। এগুলো সব যখনই হস্তক্ষেপ করতে যাচ্ছি তখনই বাঁধা আসতেছে। যত বাধাই আসুক আমি বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু জায়গায় এনে দেবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম গোলাম আজমে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. কামাল উদ্দিন, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, পরিচালক বাহাউদ্দীন ফারুকী, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন, প্রভাষক শরিফুল ইসলাম সহ স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা। পা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ ৪০টি বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয় মেলায়। আর এ মেলায় অংশগ্রহণ করেন সব বয়সের মানুষরা। ফলে মেলা প্রাঙ্গনে তৈরি হয় উৎসবের আমেজ। এছাড়া ছিলো সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মেলার আয়োজকরা জানান, পিঠা উৎসবে শিশুসহ সবাইকে হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

আপডেট সময় : 12:22:41 am, Friday, 23 February 2024