সাতক্ষীরা 6:31 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:09:48 pm, Wednesday, 22 November 2023 256 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ের ২য় তলায় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভায় সাংগঠনিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাবলু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি গোলাম নবী, আব্দুল হান্নান, জিএম রুহুল আমিন. বিমল কৃষ্ণ সরকার, সহ-সভাপতি রমজান আলী, তারক চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক সুনীল কুমার মন্ডল, রকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল ইসলাম, সহ-সম্পাদক দেবাশীষ মন্ডল, কোষাধ্যক্ষ নরেশ মল্লিক, সদস্য মো. কামরুল ইসলাম, ধর্ম বিশ্বাস মোহন, আনোয়ার হোসেন, আবু সাঈদ, আবু সাঈদ বিশ্বাস, অডিট কমিটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. আবু সাঈদ, সদস্য সচিব বসু ঘোষ, সদস্য মো. শাহাদাৎ হোসেন, মো. রেজাউল ইসলাম, অমল কুমার গাইন ও মো. মইন উদ্দীন প্রমুখ।

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয়। আয় ধরা হয়েছে ১১লক্ষ ৮৭ হাজার ৮৫৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১১লক্ষ ৩৫ হাজার ৫৮৯ টাকা। স্থিতি ধরা হয়েছে ৫২ হাজার ২৫৬ টাকা। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিগত ২ কমিটির ক্রুটিপূর্ণ হিসাবের টাকা আদায় সংক্রান্ত বিষয় সাধারণ সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং বিগত কমিটির ক্রুটিপূর্ণ হিসাব নিকাশের বিষয়ে সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা

আপডেট সময় : 08:09:48 pm, Wednesday, 22 November 2023