সাতক্ষীরা 8:06 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলায় ৫ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:35:50 pm, Tuesday, 23 April 2024 208 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সন্ত্রাসীর আর এক নাম সবুর এবং ঢালীপাড়ার লাঠিয়াল বাহিনী। সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গতরাত ১২টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণ পাশে একটি রাইস মিলের সামনে এই বোমা হামলা সংঘটিত হয়।

আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গতকাল রাতে আলিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাড়ুখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চেকপোস্ট এলাকায় আসার সময় সন্ত্রাসীরা এই বোমা হামলা চালায়।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সাথে থাকা আলিপুর চেকপোস্ট এলাকার আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ, আলী আজগার জানান, নির্বাচনী গণসংযোগ শেষে তারা ২৫/৩০টি মোটরসাইকেলে যোগে চেকপোস্টের দিকে ফিরছিলেন। এ সময় সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণপাশের রাইস মিলের নিকটে পৌছালে সন্ত্রাসীরা মোটরসাইকেল লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়ে। এতে পাচজন আহত হয়। আহতদের মধ্যে হাবিবুর রহমান, মাহবুবর রহমানের নাম জানা গেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলামের সাথে রাত ১টার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। আলামত উদ্ধারসহ পুলিশ মাঠে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলায় ৫ জন আহত

আপডেট সময় : 12:35:50 pm, Tuesday, 23 April 2024