সংগঠনকে গতিশীল করতে তালায় ছাত্রদলের মতবিনিময় সভা
- আপডেট সময় : 09:33:25 pm, Thursday, 15 October 2026 302 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা থানা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় তালা শিল্পকলা একাডেমি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে.এম. দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সিনিয়র সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, সহসভাপতি আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ রিপন, শেখ ফারহান মাসুক, জুয়েল রানা এবং সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বাড়াতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম জোরদার করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার ছাত্রদল নেবে না। আগামী দিনে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবেন বলেও জানান তাঁরা।
সভায় তালা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তুহিন রিয়াদকে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দিতে দেখা যায়।
তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব এস.কে. ফারুক হোসেন।
শিরোনামে আয়োজনের স্থান স্পষ্ট করুন
বক্তাদের তালিকা সংক্ষিপ্ত করুন
দলীয় দাবির ভাষা আরও নিরপেক্ষ করুন
























