শ্যামনগরে মানসিকভাবে অসুস্থ বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি
- আপডেট সময় : 11:38:31 pm, Thursday, 26 February 2026 138 300 বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের দেউলদিয়ে গ্রামের বাসিন্দা মোছাঃ সেলিনা খাতুন (৬৪) নামে এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার অবস্থান নিশ্চিত করতে পারেননি।
এ ঘটনায় শ্যামনগর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজ সেলিনা খাতুনের ছেলে আব্দুস সাত্তার সকলের সহযোগিতা কামনা করে বলেন, তার মা মানসিকভাবে অসুস্থ হওয়ায় পথ ভুলে যে কোনো স্থানে চলে যেতে পারেন। কেউ যদি তাকে কোথাও দেখতে পান, তবে অনতিবিলম্বে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
যোগাযোগ:
আব্দুস সাত্তার (পুত্র)
মোবাইল: ০১৭৩৮৪০৩৩৫৫
সহৃদয় ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।
























