শেখ আলতামুন কলারোয়া উপজেলা কংগ্রেসের সভাপতি, শিমুল সাধারণ সম্পাদক
- আপডেট সময় : 04:01:30 pm, Friday, 15 December 2023 243 300 বার পড়া হয়েছে

বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আলতামুনকে বাংলাদেশ কংগ্রেসের কলারোয়া উপজেলা শাখার সভাপতি করা হয়েছে। দলের উপজেলা আহবায়ক হিসেবে দায়িত্ব পালনরত ফিরোজ কামাল শিমুল এখন থেকে দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। খুব শীঘ্রই পুর্নাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হবে। দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম আজ এই কমিটির অনুমোদন দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন। এই নির্বাচন পরিচালনার জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে। শেখ আলতামুনকে বাংলাদেশ কংগ্রেসের কলারোয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ফিরোজ কামাল শিমুলকে সদস্য সচিব করা হয়েছে।
তালা-কলারোয়া আসনে ২টি উপজেলা, ১টি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ৯টি করে ওয়ার্ড রয়েছে। সব পর্যায়ে খুব শীঘ্রই নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হবে বলে এ্যাডঃ ইয়ারুল ইসলাম গণমাধ্যম জানিয়েছেন।





























