সাতক্ষীরা 9:42 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:49:30 pm, Monday, 11 December 2023 214 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুদ না করতে সতর্ক করা হয়েছে।

সোমবার ১১ই ডিসেম্বর দুুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে এই অভিযান চালানো ও জরিমানা করা হয়।

সাতক্ষীরার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও হঠাৎ করে বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১শ’ টাকা বাড়ানো হয়েছে। বিভিন্ন আমদানিকারক ও ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদ করছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়।

এসময় মজুদের সত্যতা পেয়ে আখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এসআর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছেনা পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমান আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। পাইকাররা বাড়িতে বা গোপন স্থানে পেঁয়াজ মজুদ রেখে ২/৩ বস্তা করে পেঁয়াজ বাজারে এনে বিক্রি করছেন। আবার পাইকাররা ক্যাশ মেমো না দেওয়ায় খুচরা বিক্রেতারা পেঁয়াজ কিনতে সাহস পাচ্ছেন না।

অপরদিকে, ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে এক ট্রাকও পেঁয়াজ ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : 10:49:30 pm, Monday, 11 December 2023