সাতক্ষীরা 6:45 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ব্রহ্মরাজপুরে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজীর প্রতিবাদে বিএনপির শান্তি সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:30:57 am, Friday, 9 August 2024 237 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী এলাকার বিভিন্ন জায়গায় একটি বিশেষ বাহিনী কতৃক এলাকায় নৈরাজ্য সৃষ্টি, লুটপাট ও প্রকাশ্য চাঁদাবাজি রোধে সর্বস্তরের জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে ৭ আগস্ট বুধবার রাতে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্রহ্মরাজপুর বাজারের চার রাস্তা মোড়ে সন্ত্রাস বিরোধী  শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জন সাধারণ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কর্মীদের হুশিয়ার করেন, সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা নেতাকর্মীদের পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য অনুরোধ জানান।তিনি আরো বলেন, গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসন আমলে সাতক্ষীরার প্রতিটি জুলুম নির্যাতন ও অন্যায় অপরাধের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। বিশেষ করে কোনো ভাবেই আইন নিজের হাতে তুলে না নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর থানা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদি,জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টাসহ সমন্বয়ক ফরিদুজ্জামান ও আব্দুল আলীম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টু,সদর থানা যুব দলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স,যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন মিঠু,থানা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, সদর থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন আফিল, যুবনেতা-নুরুল ইসলাম বাবু,মিলন হোসেন, উজ্জ্বল,গোলাম মোস্তফা( রড বাবু), ব্রহ্মরাজপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক  নাজমুল হোসেন, বিএনপির নেতা- তাকদির আহসান রুবেল,আনারুল ইসলাম,শাহাজান আলীসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ব্রহ্মরাজপুরে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজীর প্রতিবাদে বিএনপির শান্তি সমাবেশ

আপডেট সময় : 12:30:57 am, Friday, 9 August 2024