সংবাদ শিরোনাম ::
বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 01:09:09 am, Saturday, 17 December 2022 270 300 বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় বাংলাদেশের ইমিগ্রেশন ও ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হয়।
ভারতের বিএসএফ ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি প্রদান করা হয়। বাংলাদেশ ইমিগ্রেশনের পক্ষে নেতৃত্ব দেন ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন।
এসময় ভারতীয় বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অভিনাস, ইমিগ্রেশন পুলিশ এর এএসআই অনুপ দত্তসহ উভয় দেশের ইমিগ্রেশন ও বিএসএফ এ ইমিগ্রেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























