সাতক্ষীরা 1:32 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:01:45 pm, Monday, 5 May 2025 150 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার।

সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় “ন্যায়কুঞ্জ” উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক বলেন, “ন্যায়কুঞ্জ” উদ্বোধনের ফলে বিচারপ্রার্থী মানুষের সেবাকে আরো একধাপ এগিয়ে নেওয়া হলো। এরফলে বিচারপ্রার্থী নারী পুরুষ আদালত অঙ্গনে এসে একটু বিশ্রামের সুযোগ পাবে।

তিনি বলেন, সাতক্ষীরার আদালতে পৌনে এক লক্ষ মামলা পেইন্ডিং আছে। বিচার নিষ্পত্তি আরো সহজ করতে আমরা একের পর এক পদক্ষেপ নিচ্ছি। আমরা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দিয়েছি কিভাবে এই মামলা জট কমানো যায়। এই মামলাগুলো একদিনে হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, যখন থেকে এই বিচার ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে ক্রমান্বয়ে এই মামলা জটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন এখন আমরা বিচারকের সংখ্যা বাড়িয়েছি, ফলে দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোহম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, পিপি এড. আব্দুস সাত্তার প্রমুখ।

ন্যায়কুঞ্জু উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় বিচারকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি দিনভর সাতক্ষীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সফর করবেন। এসব স্থানের মধ্যে রয়েছে, কালীগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর।

এ সময় বিচারপতির সাথে সফর সঙ্গী হিসাবে থাকবেন, সহকারী রেজিস্টার (সহকারী জজ) মোছাঃ শামসুন নাহার, বেঞ্চ অফিসার মোঃ আক্তারুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মোঃ একরামুল কবীরসহ সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন

আপডেট সময় : 03:01:45 pm, Monday, 5 May 2025