সাতক্ষীরা 12:07 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:51:59 pm, Wednesday, 1 March 2023 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ডঃ মোঃ জামাল উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

প্রধান অতিথি এমপি রবি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কৃষক ও শ্রমিকের কথা বেশি ভাবতেন। বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন। বাকশালের অর্থ হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে কি কি করলে বাংলাদেশ ভালো থাকবে, কৃষকরা ভালো থাকবে, দেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেটাই ভাবতেন এবং বঙ্গবন্ধুর জীবদ্দশায় যা করেছেন এবং বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা। দেশের প্রতিটি নাগরিকের উচিত তার জমি থেকে কিছু না কিছু উৎপাদন করা।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ তাহমিদ আনসারী, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, আওয়ামী লীগ নেতা মোঃ নূর মনোয়ার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিবুল হাসান, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শহিদ মোহাম্মদ তিতুমীর, খামার বাড়ি সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মোঃ হারুন-অর রশিদ, মীর হাবিবুর রহমান বিটু প্রমূখ।
আলোচনা সভা শুরুর পূর্বে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতিঘর’ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কর্মকর্তা ও কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : 05:51:59 pm, Wednesday, 1 March 2023