সাতক্ষীরা 7:47 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে রেকর্ড গড়তে যাচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:51:56 pm, Wednesday, 12 June 2024 181 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভার ২টি দল নিয়ে জোন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মীনি বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং আজকের শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করণের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে থেকে এ টুর্নামেন্ট দুইটি আয়োজন করে চলেছে।’ প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে রেকর্ড গড়তে যাচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর সফলতা ও প্রেরণার উৎস যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।”

জোন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলায় জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ২-১ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানা, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলাম, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা খাতুন, জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যাম সুন্দর দাস, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবিরুল ইসলাম, রামচন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুস সালাম প্রমুখ। জোন পর্যায়ের ফাইনালে অংশ নেয় ব্রহ্মরাজপুর ইউনিয়ন, ধুলিহর ইউনিয়ন ও ফিংড়ি ইউনিয়ন এবং পৌরসভার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে রেকর্ড গড়তে যাচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : 05:51:56 pm, Wednesday, 12 June 2024