সাতক্ষীরা 11:22 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:59:41 am, Friday, 1 March 2024 253 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক ৩ দিনব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলা ডাকবাংলো চত্বরে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃৃষি অঞ্চলের জলবায়ুু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দেবহাটা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারী মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। বক্তব্য দেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কৃষক জাহিদ হাসান।

অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোস্তফা মোস্তাক আহম্মেদ, মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ, আফজাল হোসেন, ইব্রাহিম খলিল, জাহিদ হোসেন, আলাউর রহমান সিদ্দিকী, আবুল কালাম আজাদ, ইউনুস আলী সহ কৃৃষক-কৃৃষাণীরা। এসময় কৃৃৃষিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে লবন প্রতিরোধ করে সবজি, মসলা, ফল, উৎপাদন, সর্জন পদ্ধতি, রিলে চাষ, পলিমালচ, অগভীর রিজ-ফারো, টাওয়ার ও বস্তা পদ্ধতি, পুষ্টি গ্রাম, কৃৃষিপণ্য ও যন্ত্রপাতির ১০ টি স্টল প্রদর্শন করা হয়। এতে বিশাল পেঁপে প্রদর্শন করে কামটার জাবেদ সরদার, বিশাল শালগম প্রদর্শন করে কাজিমহল্যার নজরুল ইসলাম, ওলকপিতে চাঁদপুরের আব্দুল গফ্ফার, বারী বেগুন-১২ তে দেবীশহরের আরিজুল ইসলাম, মানকচুতে এনামপুরের রাহাত আজাদ নার্সারি ফলের প্রদর্শনীতে পুরস্কার প্রাপ্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

আপডেট সময় : 12:59:41 am, Friday, 1 March 2024