দেবহাটা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মাসিক সভা, প্রীতিভোজ ২৯ জানুয়ারী
- আপডেট সময় : 11:10:52 pm, Wednesday, 18 January 2023 292 300 বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টারঃ দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়জিদ বোস্তামি উজ্জ্বল ও রুহুল আমিন।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অর্থ সম্পাদকের কাছে মাসিক চাঁদা আদায়, সদস্যদের চাঁদার অর্থ ব্যাংক একাউন্টের মাধ্যমে ডিপিএস ফান্ডের কল্যান তহবিলে নিয়মিত জমা করা, পরপর তিন মাস চাঁদার টাকা না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া, সভায় অনুপস্থিত সদস্যদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন, ক্যালেন্ডার প্রকাশনা, বার্ষিক বনভোজন, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণে ডেক্স ও আলমারি সংযোজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে স্থগিত ও শূণ্য পদ পূরনে পদক্ষেপ গ্রহনসহ বিশেষ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তের জন্য ২৯ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে বিশেষ সভা ও প্রীতিভোজের ঘোষনা দেয়া হয়।
























