ডি,বি,ইউনাইটেড হাইস্কুলের ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : 05:18:33 pm, Thursday, 27 April 2023 237 300 বার পড়া হয়েছে

মেহেদী হাসান শিমুল : সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৭মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টা৩০মিনিটে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুতশাহী সদস্য শেখ আব্দুল আহাদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন এস,এস,সি পরীক্ষার্থী তামিম হোসেন এবং গীতা থেকে পাঠ করেন জয়ন্তী অধিকারী।অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ভাল ফলাফল করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করেন।বিদায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আশিক রানা,শিমু,জান্নাতুল মাওয়া,তামিম হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক লুৎফুন্নেছা,মোস্তাফিজুর রহমান,সুকুমার সরকার প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।

























