সাতক্ষীরা 9:23 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

টানা ৩৬ ঘন্টা পুলিশ হেফাজতে থাকার পর আসামি জানতে পারে – গ্রেফতারী পরোয়ানা জাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:42:26 pm, Friday, 13 January 2023 462 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এবার গ্রেফতারী পরোয়ানা জাল চক্রের স্বীকার হলেন সাংবাদিক। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগরের সোয়ালিয়া গ্রামে। ১০ জানুয়ারী সকাল ১১টায় শ্যামনগর থানা পুলিশের হাতে গ্রেফতার হন শ্যামননগর উপজেলার সোয়ালিয়া গ্রামের মোঃ আবুল হোসেন এর পুত্র সাংবাদিক মোঃ ইয়াছিন মোড়ল ও আঃ কুদ্দুস গাইনের পুত্র মেহদী হাসান। সাদা পোশাকে শ্যামনগর থানার এ.এস.আই নেহার, এই ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তিনি তার মোবাইল ফোনে বরিশাল আদালতের গ্রেফতারী পরোয়ানা দেখিয়ে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান।
সাংবাদিক ইয়াছিন মোড়ল ও মেহদী হাসানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে চাইলে নারী শিশু আদালত বরিশালের ৪১৩/২০ নং মামলা, যুগ্ন দায়রা জজ আদালত(১) বরিশাল এর জি আর ৬৯৭/২০, দায়রা জজ ২য় আদালত বরিশালের ৪২০/৫০৬ জি আর ৪৫/২০ মামলার গ্রেফতারী পরোয়ানা মুলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে থানা থেকে জানানো হয়।
আটক থাকা সাংবাদিক ইয়াছিন মোড়ল এই গ্রেফতারি পরোয়ানা জাল হতে পারে বলে যাচাই করার সুযোগ চায়। এরপরে তাদেরকে ৩৬ ঘন্টা থানা হাজতে আটক রাখার পরে গত ১১ জানুয়ারী সন্ধায় থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে সাংবাদিক ইয়াসিন মোড়ল দাবী করেন।
তিনি আরও বলেন সোয়ালিয়া গ্রামের মৃত মোকছেদ গাজীর পুত্র আঃ রাজ্জাক, মৃত কালু গাজীর পুত্র মোকছেদ, মৃত আত্তাব গাজীর পুত্র তরিকুল,ও দেবিপুর গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র সুব্রতদের নামেও ভূয়া গ্রেফতারী পরোয়ানা আসে। ১১ জানুয়ারি সন্ধ্যায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মলয় কুমার গায়েন ঝন্টু ও সোয়ালিয়া গ্রামের আনছার উদ্দিনের হেফাজতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার এ এস আই নেহার রঞ্জন বলেন আটক দুজনে নামে তিনটি করে ওয়ারেন্ট জালিয়াতি করে কোট থেকে পাঠানো হয়েছে। পরে বরিশাল দায়রা জজ আদালত দ্বিতীয় আদালত আমরা যোগাযোগ করেছি রেজিস্টার এর অনুযায়ী দেখা গেছে যে এই ব্যক্তিদের নামে এই মামলা গুলো ভূয়া মামলা।এখানে ওই ব্যক্তিদের নামে কোন মামলা নাই পরবর্তীতে ওরা ওইখান থেকে ইমেইল করে কাগজ পাঠানোর পরে এসপি স্যারের সাথে কথা বলে এখানে জিডি এনটি করে ওদের ছেড়ে দিয়েছি।
কোন ব্যক্তিকে গ্রেফতারের ২৪ ঘন্টার ভেতর আদালতে হাজির করার বিধান থাকলে এ ঘটনায় কেন করা হয়নি জানতে চাইলে তিনি বলেন থানা থেকে কোট চালানের গাড়ী ছেড়ে যাওয়ায় এমনটা ঘটেছে। গ্রেফতারী পরোয়ানা জালকারী চক্রের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন একজনকে আটক করার পরে ইজতেমার কারনে অপর একজনের জিম্মায় দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

টানা ৩৬ ঘন্টা পুলিশ হেফাজতে থাকার পর আসামি জানতে পারে – গ্রেফতারী পরোয়ানা জাল

আপডেট সময় : 10:42:26 pm, Friday, 13 January 2023