কালীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
- আপডেট সময় : 08:45:56 pm, Monday, 29 September 2025 140 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) র্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
“জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডা. শংকর কুমার দে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবীর ও উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন।
বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধই মূল লক্ষ্য হওয়া উচিত। প্রতিকারের চেয়ে প্রতিরোধে জোর দিয়ে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করতে হবে।
আলোচনা সভায় বারো ইউনিয়নের এআই টেকনিশিয়ান, স্বেচ্ছাসেবক ও সেবিকারা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।






























