সাতক্ষীরা 3:40 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে ১৫ শতাধিক টমেটো সহ লাউ, বেগুন সবজি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:34:43 pm, Sunday, 3 November 2024 193 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে গরিব কৃষকের ১৫ শতাধিক ফলন্ত টমেটো ও ৩ শতাধিক লাউ গাছ সহ বিভিন্ন সবজি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ।

গত শনিবার (২ নভেম্বর) রাত্রে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের আজিবার রহমানের মৎস ঘেরের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ বর্গাচাষি কৃষ্ণনগর গ্রামের গোলাম গাজী জানান, তিনি এনজিও থেকে ঋণ নিয়ে আজিবার রহমানের ৮৪ শতাংশ জমি বর্গা নিয়ে সেখানে মৎস ও ধান চাষ এবং বেড়িবাঁধে ১৫ শতাধিক টমেটো ৩ শতাধিক লাউ, বেগুন সহ বিভিন্ন সবজির চারা লাগিয়েছিলেন। প্রতিটি গাছে ফুল-ফল ধরেছিল। ফলন্ত গাছগুলো কেটে ফেলায় তার অনেক বড় ক্ষতি হয়েছে।

দিশেহারা কৃষক ও তার পরিবারের সদস্যরা ক্ষেতে বসে বিলাপ করছেন আর কাঁদছেন। কৃষক গোলাম এর স্ত্রী ফজিলা খাতুন বলেন আমার স্বামী  দীর্ঘদিন অসুস্থ, অপারেশন সহ নানা শারিরীক জটিলতায় ভুগছে আমরা পরিবারের সদস্যরা হাড়ভাংগা পরিশ্রম আর ঋণ নিয়ে এই চাষাবাদ করেছি ফলন্ত গাছগুলো কেটে দিয়ে আমাদেরকে নি:স্ব করে দিয়েছে, এখন আমার স্বামীর চিকিৎসা ও রিনের টাকা শোধ করব কি দিয়ে? ইদ্রিস, নূর হক এবং নিরাপদ তাদের এ ক্ষতি করেছে জানিয়ে তাদের বিচার ও ক্ষতিপূরনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় জমির মালিক কালাচাঁদ গাজীর পুত্র মো: আজিবার রহমান  কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সুত্রে জানা যায়, সম্পত্তিটি নিয়ে শংকরপুর গ্রামের জিয়াদ আলী কাগুচির পুত্র মো: ইদ্রিস আলী কাগুচি(৪৬), কৃষ্ণনগর গ্রামের আহম্মাদ আলী সরদারের পুত্র নুর হক সরদার(৪৫), শাহাপুর গ্রামের নারায়নের পুত্র নিরাপদ(৫৮) এর সাথে পূর্ব বিরোধ রয়েছে তারা উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্য প্রায়ই ভয়ভিতি প্রদর্শন ও হুমকি দিয়ে থাকে। শনিবার রাত্রে ৩টার সময় তারা সহ ৭-৮ জন সংগবদ্ধ হয়ে সম্পত্তিটিতে লাগানো টমেটো, লাউ, বেগুন সহ বিভিন্ন শাক-সবজির গাছ কর্তন ও ঘেরা বেড়া ভেঙে প্রায় ২ লক্ষ টাকার উদ্ধে ক্ষতি সাধন করেছে।

অভিযুক্ত ইদ্রিস কাগুচির কাছে জানতে চাইলে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন,  শত্রুতা করে তাদেরকে ফাসানোর জন্য এমনটি ঘটিয়েছেন অভিযুক্তরা। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক সুদেব পাল ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ১৫ শতাধিক টমেটো সহ লাউ, বেগুন সবজি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

আপডেট সময় : 08:34:43 pm, Sunday, 3 November 2024