সাতক্ষীরা 5:40 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ঈদের ছুটিতেও থেমে থাকেনি সেবা — সাতক্ষীরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতকের জন্ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:04:17 pm, Wednesday, 25 March 2026 261 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে যখন অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ, ঠিক তখনই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছুটির মধ্যেও নিরবচ্ছিন্নভাবে চালু ছিল স্বাস্থ্যসেবা কার্যক্রম।
কেন্দ্র সূত্রে জানা গেছে, নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি জরুরি প্রসব সেবা অব্যাহত রাখা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা  জামানের নির্দেশনায় ছুটির দিনগুলোতেও রোগীদের জন্য কেন্দ্রটি খোলা রাখা হয়।
ঈদের দিন সকাল ১১টা ৪০ মিনিটে সদর উপজেলার আগারদাঁড়ি ইউনিয়নের খাদিজা খাতুনের কোলজুড়ে জন্ম নেয় একটি ফুটফুটে পুত্র সন্তান। স্বামী রেজোয়ান কবিরসহ পরিবারের সদস্যরা একে “ঈদের সেরা উপহার” হিসেবে অভিহিত করেন।
চিকিৎসক ডা. পলাশ দত্ত জানান, ঈদের দিনসহ পুরো ছুটিতেই কেন্দ্রটিতে সেবা কার্যক্রম চালু ছিল। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা উপকৃত হয়েছেন।
তিনি আরও জানান, চলতি মাসে এ পর্যন্ত মোট ১১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ঈদের ছুটিতেও থেমে থাকেনি সেবা — সাতক্ষীরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতকের জন্ম

আপডেট সময় : 12:04:17 pm, Wednesday, 25 March 2026