আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:38:08 pm, Saturday, 31 January 2026 140 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) শ্যামনগর সরকারি মহাসীন কলেজে শ্যামনগর উপজেলার প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল শাহরিয়ার রাজীব, অধিনায়ক, নীলডুমুর ব্যাটেলিয়ন (৩৭ বিজিবি), সাতক্ষীরা, মোঃ মাসুদুর রহমান, জেলা নির্বাচন অফিসারসহ শ্যামনগর উপজেলার প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ।
























