সাতক্ষীরা 1:47 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আইসক্রিমে ক্ষতিকর ক্যামিক্যাল ব্যবহারের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:55:36 pm, Tuesday, 12 May 2026 268 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভেজালবিরোধী অভিযানে দুটি আইসক্রিম কারখানার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং আইসক্রিমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল দেবহাটা উপজেলার উত্তর সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
প্রথমে র‍্যাব সদস্যরা উত্তর সখিপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালান। এ সময় কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং খাদ্যপণ্যে ক্ষতিকর ক্যামিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর একই এলাকায় অবস্থিত মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একই ধরনের অনিয়ম ও ভেজাল উপাদান ব্যবহারের অভিযোগে কারখানার পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে র‍্যাব কর্মকর্তারা বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শিশুদের জন্য উৎপাদিত খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ সময় উভয় আইসক্রিম কারখানা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আইসক্রিমে ক্ষতিকর ক্যামিক্যাল ব্যবহারের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : 11:55:36 pm, Tuesday, 12 May 2026