সাতক্ষীরা 11:22 am, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় আইনজীবী ফোরামের মানববন্ধন, এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:40:00 pm, Tuesday, 27 October 2026 82 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে আগামী ২৮ অক্টোবর মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন।

সভায় বক্তারা অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আদেশকে কেন্দ্র করে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলী এবং অ্যাড. নুরুল আমিনের সঙ্গে এডিসি (রাজস্ব) রিপন বিশ্বাস অসৌজন্যমূলক আচরণ করেন। এতে আইনজীবীদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

তবে এ বিষয়ে এডিসি রিপন বিশ্বাস বলেন, “তার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি। ভিপি ‘ল’ ইয়ার হিসেবে সরকারের স্বার্থ পরিপন্থী কাজ করায় অ্যাড. নুরুল আমিনের বিষয়ে আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করায় তিনি ক্ষিপ্ত হয়েছেন। আমাদের আলোচনার ভিডিও সংরক্ষিত আছে।”

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় আইনজীবী ফোরামের মানববন্ধন, এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবি

আপডেট সময় : 11:40:00 pm, Tuesday, 27 October 2026