সাতক্ষীরা 12:20 am, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

নিয়োগ পরীক্ষায় পাশ মার্কসও পেলেন না প্রধান শিক্ষক পদের ৪ প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:32:33 pm, Saturday, 23 March 2024 251 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পারুলিয়া সাগর সাহ (এসএস) মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় নুন্যতম পাশ মার্কস টুকুও পেলেন না এ পদে পরীক্ষায় অংশগ্রহণ করা ৪ প্রার্থী।

এতে করে সরকারি নিয়োগ বিধি মোতাবেক লিখিত পরীক্ষার পরপরই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেয় নিয়োগ বোর্ড। আর লিখিত পরীক্ষায় নুন্যতম পাশ মার্কস টুকুও না পাওয়ায় মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণ করতেই পারেনি প্রার্থীরা।

শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে নিয়োগ বোর্ডের উপস্থিতিতে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ভবনের দো-তলায় লিখিত পরীক্ষায় বসেন এ পদে আবেদনকারী ৪ প্রার্থী যথাক্রমে এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন ও টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। পরীক্ষার আগ মুহুর্তেই রুদ্ধকক্ষে পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র প্রস্তুত করেন নিয়োগ বোর্ডের সদস্যরা।

তবে টানা এক ঘন্টার লিখিত পরীক্ষায় পাশ মার্কস ৩২ তুলতে পারেনি পরীক্ষায় অংশ নেয়া ৪ জন শিক্ষকের কেউই। লিখিত পরীক্ষা শেষে ফলাফলে ৪ জন শিক্ষকই অকৃতকার্য হওয়ায় নিয়োগ কার্যক্রমটি স্থগিত করে দেয়া হয়।
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসক প্রতিনিধির দায়িত্বে থাকা সহকারি কমিশনার

(ভূমি) দীপা রানী সরকার বলেন, ‘নিয়োগ বিধি মোতাবেক যেসকল শিক্ষক লিখিত পরীক্ষার মোট নম্বরের ৪০ শতাংশ নম্বর পাবে তারাই পরবর্তীতে মৌখিক সহ অন্যান্য পরীক্ষায় উত্তীর্ন হয়। সেমোতাবেক ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় পাশ মার্কস হিসেবে পরীক্ষার্থীদের নুন্যতম ৪০ শতাংশ অর্থাৎ ৩২ নম্বর পেতে হতো। কিন্তু ৪জন পরীক্ষার্থীর কেউই পাশ মার্কস না পাওয়ায় নিয়োগ পরীক্ষাটি মাঝপথেই স্থগিত করে দেয়া হয়েছে। পাশাপাশি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ সহ পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, নিয়োগ প্রক্রিয়াটি বাঁধাগ্রস্থ করতে একটি চক্র নানামূখি অপপ্রচার চালানো সহ নানাভাবে ষড়যন্ত্র করে আসছিল।

এমনকি পরীক্ষার আগেই অবৈধ অর্থ লেনদেন, প্রার্থী চুড়ান্ত ও প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য সম্বলিত সংবাদও ইতোমধ্যেই কয়েকটি পত্রিকায় প্রকাশ হয়েছিল। কিন্তু আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং নিয়োগ বোর্ড স্বচ্ছ প্রক্রিয়া পরীক্ষা সম্পন্ন সহ প্রকৃত মেধাতালিকায় উর্ত্তীর্নদের নিয়োগ দেয়ার ব্যাপারে বরাবরই দৃঢ় অবস্থায় ছিলাম।

কিন্তু লিখিত পরীক্ষায় বিধি মোতাবেক কোন শিক্ষক সন্তোষজনক নম্বর না পাওয়ায় শেষমেষ নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যদিয়ে নিয়োগ বোর্ড ও ম্যানেজিং কমিটির নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের স্বচ্ছতা আবারও ফুঁটে উঠলো এবং ষড়যন্ত্রকারীদের নিয়োগ সংক্রান্ত সকল অপপ্রচার মিথ্যা প্রমানিত হয়েছে।

নিয়োগ পরীক্ষায় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ও ডিজি প্রতিনিধি সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্যাহ আল মামুন সহ নিয়োগ বোর্ডের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নিয়োগ পরীক্ষায় পাশ মার্কসও পেলেন না প্রধান শিক্ষক পদের ৪ প্রার্থী

আপডেট সময় : 11:32:33 pm, Saturday, 23 March 2024