সাতক্ষীরা 10:26 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

কামরুজ্জামানের প্রথম সরিষা চাষে বাম্পার ফলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:09:06 pm, Tuesday, 16 January 2024 261 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলী, সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ
সাতক্ষীরা সদরে কামরুজ্জামানের সরিষা চাষে মুখে হাঁসি। সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে এবছর সরিষা চাষে আগ্রহী হয়েছে সাতক্ষীরার চাষিরা। জেলায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলন হয়েছে আমন ধান ওঠার পর থেকে বোরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। তাই অন্যান্য শাকসবজির পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবে সরিষার আবাদ করেছেন জেলার অধিকাংশ কৃষক। তবে কৃষি বিভাগ জানান, আবহাওয়া সরিষা চাষের উপযোগী এবং সরিষা চাষে কম খরচ ও বাজারমূল্য ভালো থাকায় কৃষক গত বছরের ন্যায় এবারও বেশির ভাগ জমিতে সরিষার আবাদ করেছেন।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। এই জেলার মাটি ও আবহাওয়া শস্য চাষের জন্য খুবই উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরা জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজর হেক্টর জমিতে। চাষ করা হয়েছে ১৩ হাজর ৮৪০ হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় এবছর বেশি জমিতে বারি-১৪, বারি-১৮ জাতের চাষ করা হয়েছে। জেলার তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলাসহ অন্যান্য উপজেলায় সরিষা আবাদ ভাল হয়েছে। ফুল ও ফল ধরেছে ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
সাতক্ষীরা সদর কামালনগর ডিপ এলাকার বাসিন্দা মোঃ কামরুজ্জামান সরদারের চলতি মৌসুমে ৬ বিঘা পরিমাণ জমিতে রায় সরিষা জাত আবাদ করেছেন। জমি চাষ, বীজবপন ও সার কিটনাশক দিয়ে বিঘা প্রতি বিঘাতে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা উৎপাদন খরচ হবে। এ হিসাবে ৬ বিঘা জমির সরিষা উৎপাদনে ৩৮ থেকে ৪০ হাজার খরচ হয়েছে। তিনি বলেন, ছয় বিঘাতে ১৯০০ থেকে ২০০০ কেজি সরিষা উৎপাদন হবে বলে আশা করছেন। যার বাজার এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা। তিনি বলেন, এটা আমার প্রথম সরিষা চাষ।
তিনি আরও বলেন, অনেকেই আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ করছেন। এরপর আবার বোরো ধান রোপণ করতে পারছেন। এতে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে। ধানের উৎপাদন না কমিয়ে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করলে দেশের কৃষিখাত বিরাট উপকৃত হবে। আমরা বছরে বিদেশ থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল আমদানি করি। এজন্য অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। সরিষা চাষ বাড়ালে দাম নিয়ে সমস্যা হবে না। কৃষকরাও লাভবান হবেন। দেশের টাকা দেশেই থাকবে। গাছে যে পরিমান ফুল এসেছে তাতে ফলন ভালো হবে বলে আশা করছেন।সরিষার এই ফলনে কামরুল সরদারের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব শেখ সিহান আলী জানান, জেলায় চলতি মৌসুমে ৫ প্রকার উচ্চফলনসীল জাতের সরিষার আবাদ হয়েছে। এরমধ্যে বারি-১৪, ১৫, ১৭ এবং বিনা ৪ ও ৯। তিনি আরো বলেন, কৃষক এখন স্থানীয় জাতের সরিষা চাষ করতে চায় না। কারণ বারি এবং বিনা উচ্চফলনসীল জাত। তিনি বলেন, স্থানীয় জাত হেক্টর প্রতি সর্বোচ্চ উৎপাদ ১ ম্ট্রেকটন। সেখানে বারি এবং বিনা হেক্টর ২ মেট্রিকটন ফলন হচ্ছে। ফলে এটি চাষ করে কৃষক বেশি লাভবান হচ্ছে।
তবে পর্যাপ্ত যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ না থাকায় এ জেলার চাষিরা সরিষা ক্ষেত থেকে সরিষার পাশাপাশি মধু উৎপাদন করতে ব্যর্থ হচ্ছেন। কৃষি বিভাগ বলছে এ ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে। আবাদ আরও বাড়লে মধু উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কামরুজ্জামানের প্রথম সরিষা চাষে বাম্পার ফলন

আপডেট সময় : 10:09:06 pm, Tuesday, 16 January 2024