সাতক্ষীরা 6:29 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:43:51 pm, Tuesday, 21 April 2026 106 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক (সিটিএন) সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আশ্বাস প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমের সূচনা পর্বে প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ প্রশিক্ষণের উদ্দেশ্য এবং বাংলাদেশে বর্তমান মানব পাচার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মানব পাচার রোধে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রাথমিক ধারণা তুলে ধরেন।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিইএমও) উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিঠুন সরকার এবং জজ কোর্ট ও লিগ্যাল এইড অ্যাডভোকেট মনিরুজ্জামান।
এছাড়াও আলোচনায় অংশ নেন মাছরাঙা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা সিটিএন-এর কার্যকরী সদস্য ও স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত এবং সিটিআইপি সদস্য সোহেল আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালায় ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৬’-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা জেলায় মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা, ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা এবং সরকারি সংস্থা ও স্থানীয় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সিটিএন-এর কার্যক্রমকে দীর্ঘমেয়াদে সক্রিয় রাখতে একটি টেকসই পরিকল্পনা (সাসটেইনিবিলিটি প্ল্যান) নিয়েও ধারণা প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা জেলায় কর্মরত ১৭টি এনজিওর নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে মানব পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : 04:43:51 pm, Tuesday, 21 April 2026