সাতক্ষীরা 8:37 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

অপপ্রচারের বিরুদ্ধে ব্রহ্মরাজপুরে বিএনপি নেতা আবু হাসানের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:20:35 am, Friday, 17 April 2026 114 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি মোঃ আবু হাসান তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টায় সাতক্ষীরা সদরের বিডিএফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী) প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ এপ্রিল ব্রহ্মরাজপুর এলাকায় ভাই ভাই ফিলিং স্টেশনের এক কর্মচারী আসমাতুল্লাহকে কেন্দ্র করে পেট্রোল নেওয়ার ঘটনাকে ঘিরে কিছু অনলাইন মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, উক্ত ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং প্রচারিত ভিডিওতে তাকে জড়ানো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য।
এসময় তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক আ. শাহাদাৎ হোসেন বাবু, সহ-সভাপতি জি. এম. আমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, আবু সাইদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

অপপ্রচারের বিরুদ্ধে ব্রহ্মরাজপুরে বিএনপি নেতা আবু হাসানের প্রতিবাদ

আপডেট সময় : 01:20:35 am, Friday, 17 April 2026